ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন চেয়ারপারসনের উপদেষ্টা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব, সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমান।সোমবার

2025-11-03T19:45:42+00:00
2025-11-03T19:45:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন চেয়ারপারসনের উপদেষ্টা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৩০৩)
X

ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব, সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমান। 

সোমবার বিকালে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে সাবেক এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ মুশফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়। 

জানা গেছে, আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে ৬ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে তাদের মধ্য থেকে যে কোন একজনকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কাছে দাবী জানান। শেষ মুহুর্তে ঐক্যের প্রার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ, প্রজ্ঞাবান, সাবেক এমপি মুশফিকুর রহমান মনোনয়ন লাভ করেন। 

এদিকে, আখাউড়া-কসবা আসনে মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পৌরশহরের সড়ক বাজারসহ উপজেলার কয়েকটি এলাকায় ছোট ছোট দলে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করে প্রকাশ করেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy