পরিস্থিতি খারাপ মনে হলেও সব সূচকে রাউজান উপজেলা এগিয়ে: বিভাগীয় কমিশনার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, রাউজানের পরিস্থিতি সাধারণের কাছে ভয়ংকর মনে হলেও, বাস্তবতা হচ্ছে এই উপজেলা

2025-11-03T19:50:58+00:00
2025-11-03T19:50:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিস্থিতি খারাপ মনে হলেও সব সূচকে রাউজান উপজেলা এগিয়ে: বিভাগীয় কমিশনার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ৮০)
X

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, রাউজানের পরিস্থিতি সাধারণের কাছে ভয়ংকর মনে হলেও, বাস্তবতা হচ্ছে এই উপজেলা সব সূচকে এগিয়ে আছে। তিনি বলেন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ , সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ চাই। আমি আশাবাদি এটি আমরা সবাই মিলে করতে পারব। 

সোমবার বিকালে রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সমগ্রী বিতরণ ও দুঃস্থদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুনবী, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সজল কান্তি চন্দ, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় অফিসার মিন্টু বড়ুয়া, পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হারুণ আর রশিদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। 

তিনি নির্বাহী অফিসারে বাসভবনের কাছে প্রতিষ্ঠিত শিশুদের বিনোদনের ফুলঝুরি পার্কের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন রাউজানের বিভিন্ন কর্মসূচি নিয়ে তৈরী করা একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy