যে কারণে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী নেত্রী জেবা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফরিদপুরের মুখপাত্র কাজী জেবা তাহসিন। গতকাল রবিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ

2025-11-03T20:34:43+00:00
2025-11-03T20:34:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী নেত্রী জেবা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফরিদপুরের মুখপাত্র কাজী জেবা তাহসিন। গতকাল রবিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডি থেকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম দেশে অনিয়ম আর দুর্নীতি হবে না। অফিসে সেবা প্রদানে স্বচ্ছতা থাকবে। কিন্তু আমাদের সে স্বপ্ন পূরণ হয়নি। এ জন্য গত তিন মাস ধরে ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নিয়েছি।’

কাজী জেবা তাহসিন বলেন, ‘আমার পদত্যাগের প্রথম কারণ হচ্ছে চাঁদাবাজির কারণে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিগুলো স্থগিত করা হয়েছিল। এই কমিটির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়ে ছিল। পুনরায় আবার কমিটিগুলো বহাল করা হলো। তাহলে যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত ছিল, তারা তো আবার এগুলো করবে। তারপরও ছাত্রদের ওপর যারা হামলা করেছিল, তাদেরও দৃশ্যমান গ্রেপ্তার বা বিচার দেখছি না। মূলত এই জন্যই আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে সরে দাঁড়ালাম। তবে দেশের ভালো কাজের সঙ্গে আমি সহযোগিতায় থাকব।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন অফিসে সেবা প্রদানে ঘুষ, দুর্নীতি আগের মতোই চলমান রয়েছে। জুলাই-আগস্টে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন পূরণ হয়নি। পূর্বের যে কমিটি আবার বহাল করা হয়েছে এ কমিটির দ্বারা ভালো কোনো কাজ কিংবা ইতিবাচক কোনো অগ্রগতি সম্ভব না।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy