গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

2025-11-03T20:51:03+00:00
2025-11-03T20:51:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৫২)
X

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন। 

গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন- সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪), গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫)। 

গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি। গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy