কুমিল্লা-১১ আসনে বিএনপির প্রার্থী মোঃ কামরুল হুদা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কুমিল্লা

2025-11-04T10:40:26+00:00
2025-11-04T10:40:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-১১ আসনে বিএনপির প্রার্থী মোঃ কামরুল হুদা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:৪০ এএম   (ভিজিট : ৩৯৩)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা জেলার প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির নির্বাচন উপকমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কুমিল্লা-১১ আসনে কামরুল হুদার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চৌদ্দগ্রামজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। স্থানীয় পর্যায়ে ব্যানার, ফেস্টুন ও মিছিল-মিটিংয়ের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, একই দিন দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্তকরণ ও সার্বিক রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়।

রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ডে ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ কামরুল হুদা। দলের দুঃসময়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার রাজনৈতিক নিপীড়নের শিকার হলেও দমে যাননি; বরং আরও দৃঢ় মনোবল নিয়ে দল ও তৃণমূল কর্মীদের পাশে থেকেছেন নিরলসভাবে।

সমাজসেবক হিসেবেও তিনি চৌদ্দগ্রামের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ড তাঁকে জনতার কাছাকাছি এনে দিয়েছে।

দলের ভেতরে ও বাইরে কামরুল হুদা এখন তৃণমূল কর্মীদের আশা ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। অনেক নেতাকর্মী বলছেন, কামরুল হুদা শুধু নেতা নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তিনি পাশে থাকলে বিএনপি আবারও মাথা উঁচু করে দাঁড়াবে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রাসেল মিয়া বলেন, কামরুল হুদা শুধু একজন রাজনীতিক নন, তিনি সাহসী সংগঠক ও তৃণমূলের অভিভাবক। দলের দুঃসময়েও তিনি আমাদের পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন এবং সংগঠনকে গতিশীল রাখতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর প্রার্থিতা চৌদ্দগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতৃত্বে থেকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন মোঃ কামরুল হুদা। তাঁর নেতৃত্বে চৌদ্দগ্রামে বিএনপি নতুন করে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy