চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার

2025-11-04T12:00:45+00:00
2025-11-04T12:00:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:০০ পিএম   (ভিজিট : ৫৬)
X

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর আলম কাটগড় এলাকার বাসিন্দা শক্কুর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, মনজুর আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে কাটগড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে কাটগড় এলাকা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলম নামে এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy