তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

2025-11-04T13:51:55+00:00
2025-11-04T13:51:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৫১ পিএম   (ভিজিট : ২৯)
X

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। আজ দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তরিকুল ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার এবং সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহানুভূতিশীল ভূমিকার স্মৃতিচারণ করেন বক্তারা। তাঁরা বলেন, তরিকুল ইসলাম ছিলেন জনগণের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি নীতি ও আদর্শের রাজনীতি করেছেন আমৃত্যু।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, তরিকুল ইসলাম শুধু বিএনপির নয়, যশোরের মানুষের অভিভাবক ছিলেন। তাঁর মতো সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা এই প্রজন্মের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, যুবদলের আহ্বায়ক আনসারুল হক রানা, এবং লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, বর্তমান সহসভাপতি বিএম আসাদ, মীর কামরুজ্জামান মনি, কাজী রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মিলন ও হানিফ ডাকুয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy