রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্যাসিবাদবিরোধী

2025-11-04T15:24:07+00:00
2025-11-04T15:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৩:৪১ পিএম  (ভিজিট : ১২১)
X

আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে তোরণ দুটি নির্মাণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) তোরণ দুটি উদ্বোধন করা হয়। এর মধ্যে আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’ এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।

উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। শহরের ভেতর এমন কিছু স্থাপনা থাকা প্রয়োজন, যা আমাদের অতীত সংগ্রামের কথা মনে করিয়ে দেবে এবং নাগরিক সৌন্দর্যও বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, যেভাবে আমরা এই দেশ থেকে জুলুমকারীদের উৎখাত করেছি, ঠিক সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে হবে। শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ভরিয়ে ফেলা বা সবুজ ধ্বংস করাও এক ধরনের জুলুম। এসব থেকে আমাদের শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব এবং সেই কাজ আমরা করছি।

প্রগতি সরণিতে নির্মিত ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে প্রশাসক বলেন, এ অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সেই সংগ্রামকে স্মরণ ও স্বীকৃতি দিতেই এখানে স্বাধীনতা তোরণ নির্মাণ করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy