ভুক্তভোগী শুভ জানান, তিনি দুপুরে খাওয়ার জন্য বাজার থেকে বাড়িতে এসে দেখেন তাদের একটি টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে। পাশের ঘরে তার পরিবারের অন্য সদস্যরা টিভি দেখছিল। কিন্তু তারা কেউ বুঝতে পারেনি। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিনের ঘর থেকে একটু দূরে রান্নাঘর ছিল কিন্তু কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলতে পারছে না। অগ্নিকাণ্ডে দোচলা ঘর সহ ছাপাড় ঘরটি পুড়ে যায় এছাড়া তাদের বসত ঘরেও আগুন প্রবেশ করে ক্ষতি সাধন করে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে শুভর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, তারা একটি উদ্ধার অভিযান শেষ করে স্টেশনে পৌঁছা মাত্রই খবর পান অগ্নিকাণ্ডের। তারপর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।