ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট

2025-11-04T17:00:19+00:00
2025-11-04T17:15:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৫০)
X

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy