বিএনপি থেকে আসলাম চৌধুরীর পদত্যাগের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ’র পদত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয়েছে।আসলাম চৌধুরী মিডিয়া উইংসের

2025-11-04T17:23:58+00:00
2025-11-04T17:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি থেকে আসলাম চৌধুরীর পদত্যাগের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ৬১)
X

বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ’র পদত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয়েছে।

আসলাম চৌধুরী মিডিয়া উইংসের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন—এমন দাবি সত্য নয়। তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ।

বিবৃতিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে আসলাম চৌধুরীর পক্ষ থেকে।

সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে যেন তারা ভুয়া তথ্য প্রচারে কান না দেন এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমে আচরণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy