ঘাটাইলে সাবেক মন্ত্রী মনোনয়ন না পাওয়ায় কর্মীদের সড়ক অবরোধ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাংগাইল-৩ আসনে চেয়ারপার্সনের এর উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ

2025-11-04T17:49:03+00:00
2025-11-04T17:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সাবেক মন্ত্রী মনোনয়ন না পাওয়ায় কর্মীদের সড়ক অবরোধ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১০০)
X

টাংগাইল-৩ আসনে চেয়ারপার্সনের এর উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তা দল উপজেলা বিএনপির একাংশ। 

এসময় টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কলেজ মোড় বিজয় ৭১ একাত্তর চত্বরে টায়ার জালিয়ে রাস্তায় বসে অবরোধ করে ঘন্টাব্যাপী শত শত কর্মীর শ্লোগানে মনোনয়নের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ১১টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামের বাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। 

পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল সহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy