কোস্টগার্ডের অভিযানে সমুদ্রে নিখোঁজ পর্যটক জীবিত উদ্ধার

কামাল হোসেন

জাতীয়

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, আজ ৪ নভেম্বর ২০২৫ তারিখ

2025-11-04T18:01:18+00:00
2025-11-04T18:01:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোস্টগার্ডের অভিযানে সমুদ্রে নিখোঁজ পর্যটক জীবিত উদ্ধার
কামাল হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম   (ভিজিট : ১০০)
X

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৪ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy