সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।মঙ্গলবার

2025-11-04T18:32:53+00:00
2025-11-04T18:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ৫২)
X

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনে আগামী দিনগুলোতে কী কর্মসূচি পালন করা হবে তা জানিয়ে বিকালে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগে যেসব প্রতিষ্ঠানে এই অধ্যক্ষ চাকরী করেছেন সেসব প্রতিষ্ঠানে একাধিক দুর্নীতির সাথে জড়িত ছিলেন। যার প্রমাণাদি আমাদের কাছে আছে। তাকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন করায় আমরা অবাক ও ব্যাথিত হয়েছি৷ তারা বলেন, একজন শিক্ষক হিসেবে দায়িত্বপালন করার যতগুলো নৈতিক যোগ্যতা তার থাকা দরকার তা তিনি হারিয়েছেন। এই অভিযোগ এনে অধ্যক্ষ সোহরাব হোসেন অবাঞ্ছিত ঘোষনা করেছে। এসময় তারা বলেন, যদি কর্তৃপক্ষ তাকে আগামী দুই কর্মদিবসের এখান থেকে সরিয়ে না নেন, তাহলে আগামী সপ্তাহে আমরা রাজপথে নামতে বাধ্য হব।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর সকালে অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি বাস্তবায়ন করে একাডেমিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy