দৌলতপুরে হামলার প্রতিবাদে বিএনপি একাংশের বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমের বাড়ির সামনে একাধিক

2025-11-04T20:03:54+00:00
2025-11-04T20:03:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে হামলার প্রতিবাদে বিএনপি একাংশের বিক্ষোভ মিছিল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ৪১)
X

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমের বাড়ির সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা। 

বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে সেন্টার মোড় এলাকায় দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল কর্নেল প্রমুখ। 

বক্তারা অবিলম্বে একাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গত সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব কর্তৃক দৌলতপুর আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এরপরই এঘটনা ঘটেছে বলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy