চাঁদপুরে জাতীয় পা‌র্টি ও জাস‌দের শতাধিক নেতাকর্মীর এসন‌সি‌পি‌তে যোগদান

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে

2025-11-04T20:15:41+00:00
2025-11-04T20:15:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে জাতীয় পা‌র্টি ও জাস‌দের শতাধিক নেতাকর্মীর এসন‌সি‌পি‌তে যোগদান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১১৬)
X

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছে।

চাঁদপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকন এর নেতৃত্বে প্রায় শতাধিক  নেতাকর্মী এনসিপির পতাকা তলে আসেন। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও ভিশনে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী, ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী, মোঃ নবীর হোসেন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী, মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, সাইফুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী, আজিজুল হক রাজু, হাইমচর উপজেলার যুগ্ম সমন্বয়কারী, এড. আঃ জব্বার, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী। এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি'র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দ মনে করেন, এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy