মনোনয়ন না পাওয়ায় বেবী নাজনীনের সমর্থকদের হতাশা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় স্থান পাননি

2025-11-04T20:21:02+00:00
2025-11-04T20:21:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়ন না পাওয়ায় বেবী নাজনীনের সমর্থকদের হতাশা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় স্থান পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন দুটি হলো নীলফামারী-২ (সদর) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)। এছাড়া নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

তবে প্রাথমিক তালিকায় এ আসনে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নাম ঘোষণা করা হয়েছে। কণ্ঠশিল্পী বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সৈয়দপুরে তার জন্মস্থান। 

দলীয় স্থানীয় একটি সূত্র জানায়, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেবী নাজনীনকে ঢাকায় নিয়ে যান ও তার কোকিল কন্ঠে গান শুনে তাকে ‘ব্লাক ডায়মন্ড’ উপাধি দেন এবং ধর্মমেয়ে হিসাবে গ্রহণ করেন। 

প্রাথমিক তালিকায় নাম না থাকায় বেবী নাজনীন সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নির্বাচনের আগে তিনি সৈয়দপুর ও কিশোরগঞ্জে ব্যাপক জনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে আসছিলেন, যেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
এছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেবী নাজনীন একই আসনে মনোনয়ন চেয়েছিলেন। সেসময় তাকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হলেও শেষ পর্যন্ত সৈয়দপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আমজাদ হোসেন সরকারকে মনোনয়ন দেওয়া হয়। পরে বেবী নাজনীন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।

দলের একাধিক নেতাকর্মী জানান, বেবী নাজনীন স্কুলজীবন থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত। দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে ছাত্র-–জনতার অভ্যুত্থানের পর তিনি গত বছরের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এরপর থেকেই তিনি দলে সক্রিয় ভূমিকা রাখছেন। দল তাকে এ আসন থেকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy