সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুরে বাইপাস সড়কের আহমেদ প্লাইউড ক্রাফট কারখানা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৬৫) নামে

2025-11-04T20:25:05+00:00
2025-11-04T20:26:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৮:২৬ পিএম  (ভিজিট : ১২৪)
X

রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুরে বাইপাস সড়কের আহমেদ প্লাইউড ক্রাফট কারখানা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। 

নিহত শেফালী বেগমের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই বানিয়াপাড়া এলাকায়। তার ছেলের নাম শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহমেদ প্লাইউড ক্রাফট কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি দ্রুতগামী যান তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

সড়কটি ফাঁকা হওয়ায় কোন যান দ্বারা এ দূর্ঘটনা ঘটেছে কেউই বলতে পারছেন না। তবে স্থানীয়দের ধারণা দুর্ঘটনাটি কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ঘটতে পারে।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy