প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম (ভিজিট : ১৭৯)

X
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান হারে নাগরিক সুবিধা পেয়ে থাকেন। আগামীতে আমরা এই ধারা অব্যাহত রাখবো। কেউ যদি সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আমরা সবাই মিলে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কেন্দ্রীয় শ্রী শ্রী হরি ও জগন্নাথ মন্দিরে আয়োজিত ধর্মসভা পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া জামায়াতে ইসলামীর যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দিদারুল ইসলাম, শ্রমিক নেতা তোফায়েল আহমদ, শহিদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির নেতা লিটন আইচ, দিলিপ মালাকার, সজল দাশ, অর্ণব দাশ ও পরিতোষ ধর।