প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম (ভিজিট : ২১৯)

X
হবিগঞ্জের মাধবপুরে রাজন মিয়া নামে এক ব্যক্তি স্ত্রী শাপলা বেগম(১৮) শ্বাসরোধ করে হত্যা করে বালুর স্তুপের মধ্যে পুতে রেখে আদালতে আত্মসমর্পণ করতে গেলে মাধবপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৭টার দিকে উপজেলার কড়রা গ্রামের মনির চৌধুরীর জমিতে রাখা বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। ঘাতক স্বামী রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।
পুলিশ জানান, প্রায় ১ বছর আগে বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলের সঙ্গে নাসিরনগর নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাধবপুর উপজেলার কড়রা এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় থাকত তারা। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো।
ঝগড়ার একপর্যায়ে রাজন মিয়া শাপলাকে মারধোর করে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ীর পাশে বালুর স্তুপের মধ্যে পুতে রাখে।পরে সুমন মিয়া তার বাবাকে ফোন করে হত্যার বিষয়টি জানান।
পরে পরিবারের সকল সদস্যদের সিদ্ধান্তে হবিগঞ্জ নারীও শিশু নিযার্তন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে। পরে সদর থানা পুলিশ তাকে মাধবপুর থানা পুলিশের হাতে তুলে দেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক স্বামী পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।