টেকনাফে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের

2025-11-05T13:10:05+00:00
2025-11-05T13:10:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:১০ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়ক-সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুছের পরনে পেন্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy