প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম (ভিজিট : ৭৯)

X
নওগাঁর পোরশায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে উপজেলার ৮ জন বয়স্ক ও ৩ জন প্রতিবন্ধী শিশুকে প্রত্যেকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহসহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারীবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।