নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর নিয়ামতপুরে ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

2025-11-05T17:05:39+00:00
2025-11-05T17:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৫৫)
X

নওগাঁর নিয়ামতপুরে ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সহকারী শিক্ষক সারোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাসটার অফিসার মমতাজ মহল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, পিএলবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউপি সদস্য মিতালী রাণী প্রমূখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ছেলেমেয়েদের ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে স্কুলে পাঠাই। তাদের দেখভালের দ্বায়িত্ব শুধু শিক্ষকের নয় এরজন্য সবসময় অভিভাবকের সহযোগিতা সবসময় প্রয়োজন। ছেলেমেয়েদেরকে নিয়ে বিখ্যাত মনিষীদের নিয়ে সবসয় আলোচনা ও সপ্ন দেখিয়ে ভালো মানুষ গড়ার আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy