সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দুদিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন

2025-11-05T19:38:56+00:00
2025-11-05T19:38:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৭৫)
X

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দুদিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার মো. আনোয়ার হোসেন। 

বুধবার (৫ নভেম্বর) বিকাল সন্ধ্যা ৬ টায় মুঠোফোনে এ প্রতিবেদককে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন। 

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের বাসিন্দা ব্যারিষ্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব পদেও দায়িত্ব পালন করেছিলেন। 

এ বিষয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। 

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করব।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy