রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪

2025-11-06T11:29:54+00:00
2025-11-06T16:01:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:২৯ এএম  আপডেট: ০৬.১১.২০২৫ ৪:০১ পিএম  (ভিজিট : ৭৯)
X

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার ডিউটি অফিসার বলেন, গুলি চালনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসি ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারা গুলি করেছে, তা তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, আসন্ন নির্বাচনের প্রার্থিতা ও দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy