শেরপুরে দুটি উপজেলা ও একটি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫

2025-11-06T12:01:04+00:00
2025-11-06T12:04:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শেরপুরে দুটি উপজেলা ও একটি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:০১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ১২:০৪ পিএম  (ভিজিট : ৪৬)
X

শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট।

ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এসএম সোহান। আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ করেন।

ওইসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy