৫ হাজার ইয়াবাসহ ‘ময়না পাখি’ গ্রেফতার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

মাদকবিরোধী অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাত

2025-11-06T14:13:27+00:00
2025-11-06T15:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ হাজার ইয়াবাসহ ‘ময়না পাখি’ গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:১৩ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ৩:৫৯ পিএম  (ভিজিট : ১৬৪)
X

মাদকবিরোধী অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার  রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)। অভিযানে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে মোট ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে এ ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy