সিংড়ায় হাজারও মোটরসাইকেল নিয়ে প্রচারণায় বিএনপি নেতা দাউদার মাহমুদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ৩১ দফার প্রচারণায় নেমেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির

2025-11-06T17:56:44+00:00
2025-11-06T17:56:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় হাজারও মোটরসাইকেল নিয়ে প্রচারণায় বিএনপি নেতা দাউদার মাহমুদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৬৮৫)
X

নাটোরের সিংড়ায় হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ৩১ দফার প্রচারণায় নেমেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কোর্টমাঠ থেকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে প্রচারণায় বের হন তিনি।

উপজেলার শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন দাউদার মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy