মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মাথার তাজ: জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ

2025-11-06T18:38:55+00:00
2025-11-06T18:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মাথার তাজ: জামায়াত নেতা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৮৫)
X

জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। সুখে-দুখে, বিপদেআপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকব। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহন করব। 

তিনি আরও বলেন, অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। 

জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা আমীর রুহুল আমীনের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তযোদ্ধা দলিল উদ্দীন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy