চট্টগ্রামের বায়েজিদে একদিন পরই ফের গুলি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক

2025-11-06T18:45:02+00:00
2025-11-06T18:45:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের বায়েজিদে একদিন পরই ফের গুলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩১৫)
X

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

এর আগে বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy