আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তা‌হে ঢাকা সফরে আসছে।বাংলাদেশের স্বল্পোন্নত

2025-11-06T19:06:07+00:00
2025-11-06T19:06:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X

স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তা‌হে ঢাকা সফরে আসছে। 

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের কারণ মূল্যায়নে তাদের এই ঢাকা আগমন। আগামী ১০ থেকে ১৩ নভেম্বর তাদের ঢাকা সফর করার কথা আছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এলডিসি থেকে উত্তরণ নি‌য়ে ব্যবসায়ীদের ম‌ধ্যে উদ্বেগ র‌য়ে‌ছে। এখনই এলডিসি থেকে উত্তরণের প‌ক্ষে নয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা-এলডিসি থেকে বেরিয়ে গেলে রফতানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রফতানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

কর্মকর্তারা জানান, জাতিসংঘের স্বল্পোন্নত দেশ-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে। এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে তা‌দের এই সফর। তারা পরিস্থিতি সরেজমিন মূল্যায়ন করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy