পতেঙ্গায় ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে কোস্ট

2025-11-07T18:42:38+00:00
2025-11-07T18:42:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পতেঙ্গায় ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৩৬)
X

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে কোস্ট গার্ড আটক করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা প্রায় ২৬ লাখ টাকার ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়িসহ অন্যান্য পণ্য এবং পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy