ভূঞাপুর ক্যাডেট শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত ভূঞাপুর ক্যাডেট শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার

2025-11-07T18:44:41+00:00
2025-11-07T18:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুর ক্যাডেট শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার "ভূঞাপুর ক্যাডেট একাডেমি" কর্তৃক আয়োজিত ভূঞাপুর ক্যাডেট শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঞাপুর ক্যাডেট একাডেমির উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৯৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভূঞাপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কে এম ফরিদুজ্জামান ফরিদ।  

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ। 

এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy