ঐক্যবদ্ধভাবে ভারতীয় তাবেদারদের মোকাবেলা করতে হবে: মনা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর আহ্বায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ৭ নভেম্বর

2025-11-08T11:34:35+00:00
2025-11-08T11:34:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঐক্যবদ্ধভাবে ভারতীয় তাবেদারদের মোকাবেলা করতে হবে: মনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ এএম   (ভিজিট : ৬৮)
X

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর আহ্বায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এই পট পরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ যেকোনো ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে পথ দেখিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রে ভারত মদ্য দিয়েছে বর্তমানেও চব্বিশের স্বাধীনতা করতে ভারতীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এজন্য সাংবাদিকসহ সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় তাবেদারদের মোকাবেলা করতে হবে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।

ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়নের সদস্য আশরাফুল ইসলাম নূর, দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন, ঢাকা পোস্টের খুলনা প্রতিনিধি ও খুলনা গেজেটের চীফ রিপোর্টার মোহাম্মদ মিলন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য এম এ হাসান, ডা. মো. জাকিরুল ইসলাম, মাশরুর মোর্শেদ, মাকসুদ আলী, স ম গোলাম মোস্তফা, আহমদ মুসা রঞ্জু, আবুল হাসান শেখ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান।

প্রধান অতিথি আরও বলেন, ৫ আগস্ট দেশের ছাত্র-জনতা অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এমনি এক সময় ৭ নভেম্বর পালন করছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে এলে জাতি এক মহাসঙ্কটে নিপতিত হবে। এ অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল মত নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy