শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ও

2025-11-08T12:13:12+00:00
2025-11-08T12:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে ১৬ মাস পর
শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম  আপডেট: ০৮.১১.২০২৫ ১২:২৩ পিএম  (ভিজিট : ১৯০)
X

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ও ভাতিজাসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। 

আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হলে শুক্রবার পুলিশ নিশ্চিত করেন। 

মামলার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)। পরে তিনি চলতি বছরের ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিল। আর মামলায় নাম ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy