চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি ওই এলাকার

2025-11-08T13:03:17+00:00
2025-11-08T13:03:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:০৩ পিএম   (ভিজিট : ৫৩)
X

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

শুক্রবার  দিনগত রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির অদূরে মোটরসাইকেলে আসা ৪-৫ জন সন্ত্রাসী আকবরকে অতর্কিত ঘিরে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy