শিবচরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে

2025-11-08T16:12:50+00:00
2025-11-08T16:12:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবচরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মতবিনিময়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ৭৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শিবচর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার হোসাইন বলেন, দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।

তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করেন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।

দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান শিকদারসহ শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকেরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy