চন্দনাইশে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ ও

2025-11-08T16:45:26+00:00
2025-11-08T16:45:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১০২)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ‍্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এলাকার বিজিসি ট্রাষ্ট এলাকাসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। 

লিফলেট বিতরণকালে এলাকাবাসীর সাথে মতবিনিময়ের সময় মোঃ নাজিম উদ্দিন চৌধুরী বলেন,  জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আরো বলেন, চট্টগ্রাম ১৪ আসন কাউকে ভাড়া দেওয়া হবে না।

অন‍্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, মোহাম্মদ হামিদ, আলমগীর, আবদুল করিম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy