সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় সিংড়া গো-হাট

2025-11-08T19:25:26+00:00
2025-11-08T19:25:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৭৭)
X

নাটোরের সিংড়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় সিংড়া গো-হাট থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কোর্টমাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সাইদুর রহমান সাধু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy