ভাঙ্গুড়ার এতিম সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট দু’শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

2025-11-08T20:41:48+00:00
2025-11-08T20:41:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ার এতিম সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ২১৮)
X

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট দু’শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের পক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে ওই দু’শিশুর খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে ছুটে আসেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দু’শিশুর হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর একটি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার। আমরা সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজকে কবুল করুন।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দু’শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা আজিমা খাতুন। কিন্তু সম্প্রতি তারও মৃত্যু হলে এতিম শিশুগুলো অসহায় হয়ে যায়। বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তারা। এ নিয়ে গত ৩০ অক্টোবর ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’  শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকার  অনলাইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy