আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আজমিরীগঞ্জে শর্ট সার্কিটের আগুনে একটি নগদ টাকা, স্বর্ণালংকার, বসতঘরসহ সকল আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়

2025-11-08T21:18:05+00:00
2025-11-08T21:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ১৭৮)
X

আজমিরীগঞ্জে শর্ট সার্কিটের আগুনে একটি নগদ টাকা, স্বর্ণালংকার, বসতঘরসহ সকল আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বদলপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুদিন চন্দ দাসের পুত্র সুবোধ চন্দ্র দাসের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য অরুন কুমার তালুকদার জানান, সন্ধ্যায় হঠাৎ করে সুবোধ দাসের বসত ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

সুবোধ দাসের ছোট ভাই পরিতোষ দাস জানান, হঠাৎ করে শর্ট সার্কিটে আগুন লাগে। কোকিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, তাদের তিন ভাইয়ের স্ত্রীর স্বর্ণালংকার,  নগদ অর্থ, আসবাবপত্র, বসতঘরসহ প্রায় ৩০ লাখের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy