যশোর ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮

2025-11-09T10:51:10+00:00
2025-11-09T10:51:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৫১ এএম   (ভিজিট : ৮৫)
X

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত যুবক শার্শা উপজেলার বাগআচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে হাসান (২১) ও আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত প্রিয়াংকার অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনাকারী ট্রাকটির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy