নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মিষ্টান্ন ভান্ডারসহ ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ।গত শনিবার বিকেল সাড়ে

2025-11-09T11:56:41+00:00
2025-11-09T11:56:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম   (ভিজিট : ৬০)
X

নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মিষ্টান্ন ভান্ডারসহ ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ।

গত শনিবার বিকেল সাড়ে ৪ টার পর শহরের বিভিন্ন পয়েন্টে ২ ঘন্টাব্যাপী এ সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় বেশ কিছু অসংগতি নজরে এলে সতর্ক করার পাশাপাশি হেলথ কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিচার বিভাগের এ সামারি ট্রায়ালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের টিম এবং সেনাবাহিনীর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় ডালপট্টি এলাকার বেশ কয়েকটি ভোজ্য পণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনার সময় ২৪ কেজি ভেজাল ডাল জব্দ করে বিচার বিভাগ। একই সময়ে ওই দোকানীকে সতর্ক করার পর মিষ্টান্ন ভান্ডারগুলোকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।  

আদালত সূত্র জানায়, নওগাঁ শহরের বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার সম্প্রতি অবৈধভাবে পরিচালনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিচার বিভাগ। এছাড়াও স্থানীয় বাজারে নকল ভোজ্যপণ্য ছড়িয়ে পড়া এবং অ-স্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরীর মৌখিক অভিযোগ উঠে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy