৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে ৮ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা

2025-11-09T12:30:50+00:00
2025-11-09T12:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম   (ভিজিট : ৯৭)
X

জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে ৮ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, হবিগঞ্জের ডিসি মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ, ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

এ ছাড়া গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে।

অপর আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy