নাটোরে চরাঞ্চল ও পদ্মা নদীতে অভিযানে আটক ২০

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুর এলাকায় চরাঞ্চল ও পদ্মা নদীতে ২৪ ঘন্টার বিশাল যৌথ অভিযান চালিয়ে পুলিশ। পুলিশ সুপার তারিকুল ইসলামের

2025-11-09T12:43:16+00:00
2025-11-09T12:43:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে চরাঞ্চল ও পদ্মা নদীতে অভিযানে আটক ২০
বিপুল অস্ত্র উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
X

নাটোরের লালপুর এলাকায় চরাঞ্চল ও পদ্মা নদীতে ২৪ ঘন্টার বিশাল যৌথ অভিযান চালিয়ে পুলিশ। পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ওই অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, জেলা স্পেশাল ব্রাঞ্চ, রেপিড একশন ব্যাটালিয়ন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের  প্রায় চারশ  ফোর্স অংশ গ্রহন করে। 

এসময় দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২ টি হাসুয়া, চারটি চাকু ছোড়া দুইটি চাপাতি একটি দা একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল এবং একটি চকি উদ্ধার করা হয়। একই সাথে নদী ও স্থলভাগের  অভিযানে দুইজন জন হ্যাকার, ছয়টি ওয়ারেন্ট, একজন সাজা  প্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি, দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযানে স্থল ভাগে পুলিশের দশটি টিম এবং পদ্মা নদীতে ১৪ টি নৌকা ও ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদীতে অভিযানে পুলিশ এবং রেপিড একশন ব্যাটালিয়ান চর জাজিরা, চর লালপুর এবং চর দিয়ার বাহাদুরপুরে অভিযান পরিচালনা করে। পুলিশ চর দিয়ার  বাহাদুরপুরের বালু মহলের ছাউনি ও অফিস থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি ডেগার, অনেকগুলি হাসুয়া, একটি টিউবওয়েল, এবং অনেকগুলি বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়। 

তিনি বলেন, বড় ধরনের এই অভিযানে, র‍্যাপিড একশন  ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ,  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি , অতিরিক্ত পুলিশ সুপার বড়ইগ্রাম  সার্কেল শোভন , সহকারী পুলিশ সুপার সিংড়া  সার্কেল নূর মোহাম্মদ,  অফিসার ইনচার্জ সিংড়া থানা অফিসার ইনচার্জ লালপুর থানা সহ রেপিড একশন ব্যাটালিয়ন এবং আমড পুলিশ ব্যাটালিয়ন  সহ প্রায় ৪০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। 

পুলিশ সুপার আরও বলেন নাটোরের লালপুর উপজেলায় বিশেষ করে  চলাঞ্চলে, পদ্মা নদীতে   আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ  পুলিশের এই অভিযান মাঝে মাঝে অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy