গাংনীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের, ভাটপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান-শুটার পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৩টি

2025-11-09T13:23:05+00:00
2025-11-09T13:23:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১:২৩ পিএম   (ভিজিট : ৪৯)
X

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের, ভাটপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান-শুটার পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীরা  অস্ত্র ফেলে পালিয়ে গেলে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy