চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি

2025-11-09T13:36:18+00:00
2025-11-09T13:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম   (ভিজিট : ৪৩)
X

চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), মো. মাঈন উদ্দিন (৩০), মো. রাশেদুল আলম (৩৮),  মো. জসিম উদ্দিন (৪১) ও মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সকালে পটিয়ার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে পৌঁছালে গাড়ি দুটির আরোহীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। পরে একটি গাড়ির ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের এবং মাদকদ্রব্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy