জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার

2025-11-09T14:54:47+00:00
2025-11-09T14:54:47+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম   (ভিজিট : ৩৮)
X

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাবিপ্রবি জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা মোহাম্মদ ইলিয়াস আলী।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, জাতীয় সংহতি, এবং বিশ্ববিদ্যালয় পরিবারের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত হয় এক ঐতিহাসিক ঘটনা, যা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। এদিন সৈনিক-জনতার মিলিত উদ্যোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। এই দিবসটি জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে বিভিন্ন সংগঠন ও মহলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy