খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।রোববার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের

2025-11-09T16:27:44+00:00
2025-11-09T16:27:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ৬৯)
X

খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে বর্হি ভবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এমন সংবাদ জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy