টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে: আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠি। টেকসই উন্নয়ন ও

2025-11-09T17:01:57+00:00
2025-11-09T17:01:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে: আদিলুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ৭৬)
X

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠি। টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে। দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরের জন্য তরুণদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। 

দেশের টেকসই উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য দক্ষতার সাথে নীতি ও সততা থাকা প্রয়োজন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দক্ষ জনগোষ্ঠির সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়ন পরিকল্পনা স্থায়ীত্ব পাবে না। প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজ করলে চলবে না, বর্তমান ও আগত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দিতে হবে। এ বিষয়ে কাজ করার জন্য তিনি আইডিইবি’র প্রতি আহ্বান জানান। 

প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তিকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে উপদেষ্টা প্রতিপাদ্যের মূল স্পিরিট বাস্তবায়নে কাজ করার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন। 

আজ সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। 

আলোচনা অনুষ্ঠানের পর উপদেষ্টা আইডিইবি ভবন প্রাঙ্গনে পায়রা ও বেলুন উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন। 

পরে প্রধান অতিথি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আইডিইবি ভবন থেকে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-জাতীয় প্রেসক্লাব-পল্টন মোড়-বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আইডিইবি ভবনে এসে শেষ হয়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy